এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে হামজনিত কারণে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল দুটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে ৩২ জন ফরিদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং বাকি ১৬ জন পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে এসে ভর্তি হওয়া সন্দেহভাজন হাম রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ৫৪৩ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হামজনিত জটিলতায় প্রাণ হারিয়েছেন ২১ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৬১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৬৯৫ জনসহ মোট ৫ হাজার ৩০৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১১ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।