আলফাডাঙ্গায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে ‘সোহান রোহান ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে ‘সোহান রোহান ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বিএনপি নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম দাউদের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মেসার্স সোহান রোহান ট্রেডার্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলাইরচর চৌরাস্তা বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে ব্যবসা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি, দেশের সার্বিক শান্তি-স্থিতিশীলতা এবং স্থানীয় এলাকাবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব। 

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সাধারণ মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।