এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় আবারও আশঙ্কাজনক হারে বেড়েছে ঘনঘন লোডশেডিং। দিন কিংবা রাত—দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুতের এই তীব্র সংকটে স্বাভাবিক জনজীবন পুরোপুরি থমকে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে গড়ে প্রায় ১৩ ঘণ্টাই বিদ্যুৎ সেবা পান না তারা। অনেক সময় মাত্র আধ ঘণ্টার জন্য বিদ্যুৎ এলেও এরপর টানা দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ উধাও হয়ে যায়। বিদ্যুতের এমন ‘লুকোচুরি’তে একরকম অচল অবস্থা তৈরি হয়েছে পুরো উপজেলা জুড়ে।
দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে বাসাবাড়িতে টেকা দায় হয়ে পড়েছে। একই সাথে সন্ধ্যার পর নিয়মিত বিদ্যুৎ না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর সেবাদানেও। সদরপুরের ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান, কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে উৎপাদন আশঙ্কাজনক হারে কমে গেছে, যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো ব্যাকআপ সোর্স হারাওয়ায় অনেক এলাকায় নেটওয়ার্কও দুর্বল হয়ে পড়ছে। এর ফলে জরুরি প্রয়োজনে ফোনকল, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং, ব্যাংকিং সেবা ও ইন্টারনেট নির্ভর দৈনন্দিন কার্যক্রম এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছে।
ভোক্তা সাধারণের ক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে স্থানীয় বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীন আচরণ। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ সেবা সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে কাটাখালি পল্লী বিদ্যুৎ অফিসে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অধিকাংশ সময় ফোন রিসিভ করেন না। দায়িত্বশীলদের এমন উদাসীনতায় ভুক্তভোগী গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
সদরপুরের সচেতন নাগরিক সমাজ দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চান। তাদের দাবি, ঘনঘন এই লোডশেডিংয়ের স্থায়ী সমাধানকল্পে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেন এবং এলাকায় নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
নভেম্বর ২৫, ২০২৫
ডিসেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।