ফুরসা চুঙ্গির মোড় আদর্শ একতা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
২ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:২৫ পিএম
শেয়ার করুন:
ফুরসা চুঙ্গির মোড় আদর্শ একতা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

কানাইপুরের ফুরসা চুঙ্গির মোড় আদর্শ একতা ক্লাবের উদ্যোগে  অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার সকাল দশটায় চুঙ্গির মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। কানাইপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো: লিয়াকত শেখের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: হুমায়ুন খান,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী  মো: ইউনুস খান,মো: শাজাহান ইসলাম,ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এফ এম মাহাবুব রহমান,ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: হাচান আহমেদ এবং ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান লাবলু প্রমূখ।
অনুষ্ঠানের উপস্থিত বক্তাগন মাদক ও মোবাইল ফোন  আসক্ত থেকে যুব সমাজকে বাচাতে হলে বেশি বেশি খেলাধুলা আয়োজন করার  উপর জোর দেন। অনুষ্ঠানের সভাপতি মো: লিয়াকত শেখ বলেন, আমরা ফুরসা চুঙ্গির মোড় আদর্শ একতা ক্লাবের উদ্যোগে এলাকার অসহায় ও সুস্থদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছি এবং আগামীতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার ঘোষণা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।