নীলফামারীর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারী জেলা প্রতিনিধি
২ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৪১ পিএম
শেয়ার করুন:
নীলফামারীর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী আশিকুল মোল্লা বাবু নামের এক ব্যবসায়ী। নিহতরা হলেন- আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আশিকুল মোল্লা বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা বলেন, সকালে গলাকাটা অবস্থায় হাঁটতে দেখে সবাই তাকে (আশিকুল মোল্লা বাবু) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভাই ব্যবসায় আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে এ কারণে এমন ঘটনা ঘটাতে পারেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।