এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নীলফামারী - ৩ জলঢাকা আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কে সামনে রেখে বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন সরকার ও সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা এখন অত্যন্ত ব্যস্ত, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীনভাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন তার হাত পাখা প্রতিকের পক্ষে।
এদিকে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই নির্বাচনী উচ্ছ্বাস ভাড়ছে। ভোটারদের মাঝে চলছে নানা ধরনের সমীকরণ। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়ার্ড, পাড়া মহল্লায়, হাট-বাজারে, বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে জনসভা, পথসভা, পেশাভিত্তিক মতবিনিময় সভাসহ লিফলেট নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছে প্রার্থী সহ নিজ নিজ দলীয় নেতা-কর্মীরা। সরজমিনে গিয়ে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমজাদ হোসেন সরকার তার হাত পাখা প্রতীকের পক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগ করেছেন দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে। এ সময় তারা ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।এদিকে তিনি প্রথম দিন থেকেই বিরামহীন গণসংযোগ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ওয়ার্ডে পথসভা করেন।তিনি দলের নীতি ও আদর্শ তুলে ধরেন সাধারণ মানুষের কাছে এবং সুশাসন ও দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি হাতপাখায় ভোট কামনা করেন। তিনি বলেন, এ আসনে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকে আমাকে নির্বাচিত করলে জলঢাকার জনগণকে সাথে নিয়ে সুশাসন ও দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সহ মাদক মুক্ত সমাজ গড়তে ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতি চর্চাসহ কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদের জন্য কৃষি পণ্য সংরক্ষণের জন্য আধুনি করণসহ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সার্বিক উন্নয়ন করব।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ইবনে তবির মোঃ সোপান, পৌর শাখার সভাপতি মাওলানা ফরিদ মাহমুদ, ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আল আমিন সহ নেতৃবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।