এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিএমআই)-এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুভূতির কথা ব্যক্ত করে ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী খাতিজা ও বাশনারা তন্নীসহ আরও অনেকে।
বক্তারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে দেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফেব্রু ৭, ২০২৪
আগস্ট ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।