এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। খরিপ মৌসুমে রোপা আমনের উৎপাদন বৃদ্ধি, শীতকালীন পেঁয়াজের বীজ উৎপাদন সম্প্রসারণ এবং সামাজিক বনায়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হামিদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিপুলসংখ্যক কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষিবান্ধব প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা এবং সামাজিক বনায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির ভিত্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এসব প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। আজকের এই চারা শুধু একটি গাছ নয়, এটি আগামী দিনের সবুজ সম্পদ এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার।
সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৮০০ জন কৃষকের মাঝে রোপা আমন চাষের জন্য বিনামূল্যে ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এছাড়া স্থানীয়ভাবে পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ৪ মণ করে পেঁয়াজ (কন্দ), ১ কেজি কীটনাশক, ২০ কেজি ডিএপি সার এবং ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ৩৪২ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৫ জন কৃষককে ৫টি করে কাগজি লেবুর চারা, জৈব সার ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। এছাড়া ৩০৭ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, বাঁশের খুঁটি এবং জৈব সার দেওয়া হয়েছে।
বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, সফেদা, জাম, মাল্টা, কাগজি লেবু, শরিফা, আমলকী, জলপাই, কদবেল, সুপারি, বহেরা, হরিতকী ও অর্জুনসহ বিভিন্ন মূল্যবান ফলদ ও ঔষধি গাছ।
উপকারভোগী কৃষক আব্দুল হালিম বলেন, সরকারের দেওয়া এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারী। বিনামূল্যে বীজ, সার ও চারা পেয়ে আমরা উৎসাহিত হয়েছি। এতে উৎপাদন খরচ কমবে এবং বাড়ির আঙিনায় ফলদ গাছ লাগিয়ে ভবিষ্যতে বাড়তি আয়ও করা যাবে।
কৃষাণী রহিমা বেগম বলেন, আমরা শুধু চারা পাইনি, পেয়েছি ভবিষ্যতের একটি সম্পদ। এসব গাছ বড় হলে পরিবার যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশও সুন্দর হবে।
সচেতন মহলের মতে, সরকারের এ কৃষিবান্ধব উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
জানু ২৮, ২০২৬
ডিসেম্বর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
মাদারীপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।