এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন, ২০২৬) বিকেল ৫টায় দুর্গাপুর থানাধীন দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি টিম দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিদের নিজ দখলীয় বসতঘর থেকে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান। মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধ স্বীকার করায় আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:অনিক সিং (২০): পিতা- রতন সিং, সাং- দক্ষিণপাড়া। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মোঃ রফিকুল ইসলাম (৪০): পিতা- মৃত হোসেন আলী, সাং- দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রফিকুল ইসলাম (২৭): পিতা- মৃত আবুল কালাম, সাং- ঘাগড়া। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত শেষে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
ফেব্রু ১৩, ২০২৬
জুলাই ২০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।