এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী আগস্ট মাসের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে যাচ্ছে। আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক পর্যায়ে এই কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। বিদ্যুৎ উৎপাদন শুরু করার পূর্ববর্তী ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। তাই সব ধরনের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে এবং এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
সেপ্টেম্বর ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।