এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেছেন যে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের মধ্যে অদ্ভুত মিল রয়েছে। শনিবার (৬ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, এক সময় রুমিন ফারহানা যখন জামায়াত ও এনসিপির সমালোচনা করতেন, তখন তাকে ‘গণশত্রু’ হিসেবে চিত্রিত করা হতো। অথচ এখন তিনি বিএনপির সমালোচনা করায় তাদের কাছে ‘গণবন্ধু’ হয়ে উঠেছেন।
নিজের বক্তব্যে পুরনো রাজনৈতিক তিক্ততার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, অতীতে এনসিপি নেতাদের সঙ্গে রুমিন ফারহানার বিরোধ চরম আকার ধারণ করেছিল। সেসময় নির্বাচন কমিশনে এনসিপি নেতাদের ওপর রুমিন ফারহানার হামলার অভিযোগ উঠেছিল। যার প্রেক্ষিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ বলে কটাক্ষ করেছিলেন। এমনকি সেই সময় এনসিপি নেতারা তাকে ‘লেডি হিটলার’ বলেও আখ্যায়িত করেছিলেন। পাল্টা অভিযোগে রুমিন ফারহানাও জানিয়েছিলেন যে, এনসিপির লোকজন তাকে ধাক্কা দিয়েছে।
রাশেদ খাঁন আক্ষেপ করে বলেন, সময়ের পরিক্রমায় সেই চিত্র এখন সম্পূর্ণ উল্টে গেছে। বর্তমানে জামায়াত, এনসিপি এবং রুমিন ফারহানার বক্তব্যে এক অভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে রুমিন ফারহানার দেওয়া বিভিন্ন টকশোর বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করে এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
বিএনপির এই নেতা আরও বলেন, “এটাই হলো রাজনীতি! অল্প সময়ের ব্যবধানে গণশত্রু থেকে গণবন্ধু হয়ে ওঠা একমাত্র বাংলাদেশেই সম্ভব। রুমিন আপা ঠিক সেটাই হয়েছেন।”
তার মতে, এই ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, যা রাজনীতির সুস্থ ধারার জন্য ইতিবাচক নয়।
জুলাই ২৯, ২০২৬
জুন ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।