এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি। সভায় এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী স্থানীয় কর্মকর্তাদের জনসেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, অ্যাডভোকেট খান রোকন উজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মন্ত্রীর একান্ত সহকারী হরেকৃষ্ণ অধিকারী, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু হাসান, ড. এম. এম. রইস উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন। এছাড়া, শারীরিক প্রতিবন্ধকতা জয়ী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে তাদের মাঝে হুইলচেয়ার প্রদান করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে এবং তাদের হাতে সহায়তা তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
সেপ্টেম্বর ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।