এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এবারের ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণ বা 'হেমোরেজিক' হওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
**সচেতনতার ওপর গুরুত্বারোপ**
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা আশঙ্কা করছেন, এবারের ডেঙ্গু হেমোরেজিক প্রকৃতির হতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই রক্তক্ষরণ শুরু হওয়ার সম্ভাবনা থাকায় জনগণকে এখন থেকেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
**পরবর্তী পদক্ষেপ ও নজরদারি**
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, “আগামী দুই-তিন দিনের মধ্যে সারা দেশে আমাদের মোবাইল টিম মাঠে নামবে। আমরা আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতাকে বেশি গুরুত্ব দিচ্ছি। তবে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের জরিমানা করা হবে।”
তিনি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ি, ফুলের টব ও আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। এছাড়া সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান, বাথরুম, ড্রেন ও বাগান নিয়মিত পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেন তিনি।
**দক্ষিণ সিটির ঝুঁকি ও সচেতনতা**
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানান, তাদের সাম্প্রতিক জরিপ অনুযায়ী দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ডই ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে 'অধিক ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসক আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এখানে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। উভয় পক্ষ সমানভাবে সক্রিয় হলেই কেবল ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।