নগরকান্দায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংবর্ধনা

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২৩ জুন, ২০২৬ ৬:৪৪ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংবর্ধনা

ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এই উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে নগরকান্দা তেলের পাম্প এলাকার সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা থানা চত্বরে গিয়ে শেষ হয়। নতুন কমিটিকে ঘিরে এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। 

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম লিখন। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, পৌর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান জিসান।

এছাড়াও উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান দূর্জয়, সহ-সভাপতি শাওন মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খান, সহ-সাধারণ সম্পাদক তানবীর আহমেদ নয়ন, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোমিদুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক আবু সাইম, প্রচার সম্পাদক সোহাগ তালুকদার এবং ক্রীড়া সম্পাদক রিফাত ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি অপু হোসেন, সহ-সভাপতি দিদারুল ইসলাম বাপ্পী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজিব, সহ-সাধারণ সম্পাদক সাইফুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাইম ইসলাম সালমান, সহ-সাংগঠনিক সম্পাদক লামিম মাতুব্বর, দপ্তর সম্পাদক আল-আমিন মাতুব্বর, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক সানি মোল্যাসহ পৌর শাখার নেতৃবৃন্দও এই কর্মসূচিতে অংশ নেন।

মিছিল শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় উপজেলা বিএনপি, যুবদল এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটির দূরদর্শী নেতৃত্বে নগরকান্দা ছাত্রদল আগামীতে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।