এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৩ জুন) সকালে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো: সোহেল মিয়া (৩৬) এবং একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে মো: সজীব (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেএস (YAMAHA FZS) মোটরসাইকেল তল্লাশি করে ইঞ্জিনের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লক্ষ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোনসহ জব্দকৃত আলামতের মোট বাজারমূল্য ৩১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার পরিদর্শক জনাব মো: আল-আমিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সহকারী পরিচালক জনাব নাজমুল হক বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে।" তিনি আরও বলেন, "মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন।"
মাদক কারবারিদের নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার এলাকার মাদক ব্যবসায়ীদের যেকোনো তথ্য দিতে ০১৪০৪-০৭২৮০৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার নেত্রকোণা | ২৩ জুন, ২০২৬ নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৩ জুন) সকালে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো: সোহেল মিয়া (৩৬) এবং একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে মো: সজীব (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেএস (YAMAHA FZS) মোটরসাইকেল তল্লাশি করে ইঞ্জিনের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লক্ষ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোনসহ জব্দকৃত আলামতের মোট বাজারমূল্য ৩১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার পরিদর্শক জনাব মো: আল-আমিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সহকারী পরিচালক জনাব নাজমুল হক বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে।" তিনি আরও বলেন, "মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন।"মাদক কারবারিদের নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার এলাকার মাদক ব্যবসায়ীদের যেকোনো তথ্য দিতে ০১৪০৪-০৭২৮০৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আগস্ট ২০, ২০২৪
ডিসেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।