এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুর আগমনকে ঘিরে প্রস্তুতি জোরদার করেছে জেলা ও মহানগর বিএনপি।
এ উপলক্ষে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর হোসেন চৌধুরী রুবেল ও সদস্য মোহাম্মদ শামীম হোসেন।
এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু, সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম লিটন, ছাত্রদলের সহ-সভাপতি আদনান খান, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ এবং সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সজীব আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের জনসভাকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ব্যাপক জনসমাগমের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অক্টোবর ১২, ২০২৫
ফেব্রু ৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।