এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানের শুরুতে তিনি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকরুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীর টেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী এবং সাংবাদিক আব্দুর সবুর কাজল ও লিয়াকত আলী লাভলু।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শামসুদ্দিন আহমেদ ও লুৎফর রহমান, চরভদ্রাসন হাট-বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বর্তমান আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্যা, যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন, জামায়াতের সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন এবং চরভদ্রাসন ওলামা পরিষদের সভাপতি মুফতি সেলিম হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা ব্যবস্থা, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জ্বালানি তেল সংকট নিরসন ও বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জনস্বার্থে ওষুধের ফার্মেসিগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা নিশ্চিত করার পাশাপাশি মাদক নির্মূল, সন্ত্রাসবাদ দমন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
নবাগত ইউএনও সুরাইয়া মমতাজ তার বক্তব্যে বলেন, "চরভদ্রাসন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এই জনপদকে একটি সমৃদ্ধ ও মডেল উপজেলায় রূপান্তর করতে আমি বদ্ধপরিকর। এ লক্ষ্যে আমি প্রশাসনের পাশাপাশি উপজেলার সকল স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছি।"
জানু ৩০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
যুক্তরাষ্ট্র | ১৪ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।