ফরিদপুরে সেনা-পুলিশের অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৫ জুন, ২০২৫ ১২:০৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে সেনা-পুলিশের অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নাসির উদ্দিন হীরা (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) রাত ১০টার দিকে ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে জানতে পারে, জনতা ব্যাংকের উপরের একটি ফ্ল্যাটে মাদক কেনাবেচা চলছে। সঙ্গে সঙ্গে সেনা দলটি কোতোয়ালি থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে অংশ নেয়।

অভিযানে জনতা ব্যাংকের তৃতীয় তলার একটি বাসা থেকে হীরাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে হীরা স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহকারী হিসেবে সক্রিয় ছিলেন এবং ওই বাসাটি ছিল তার মাদক বিতরণ কার্যক্রমের কেন্দ্রস্থল।

আটক হীরাকে এবং উদ্ধারকৃত মাদক ও অস্ত্র ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনা সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।