এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম বার্ষিক সম্মেলন বা ‘গ্রীষ্মকালীন দাভোস’ শেষে দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে তাঁরা বেইজিংয়ের উদ্দেশ্যে ডালিয়ান ত্যাগ করেন।
এর আগে, আজ সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ (এএমএনসি)-এর প্লেনারি সেশনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা প্রায় ১ হাজার ৭০০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি। এর ফলে নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিভিন্ন দেশের সফল নীতি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতা আরও বৃদ্ধি করার সুযোগ তৈরি হবে।
এর আগে, গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ডালিয়ানের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর আজ তিনি সফরের পরবর্তী অংশ হিসেবে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।