এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, মাদককে বলুন না’—এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এই ফুটবল তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটি হলো—রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
উপজেলা যুবদলের সভাপতি লুপ্রুমং মারমা এ প্রসঙ্গে বলেন, "বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি-এর হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই আমাদের মূল অঙ্গীকার। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "খেলাধুলা তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তোলে। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার লক্ষ্যেই যুবদলের নিজস্ব অর্থায়নে এই খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।"
ক্রীড়াসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিল চাঁদ তঞ্চঙ্গ্যা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিন লং বুইতিং, উপজেলা যুবদল নেতা নয়ন্তর তঞ্চঙ্গ্যা, মংক্যওয়াই মারমা, হাইনুমং মারমা ও মংচনু মারমাসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
এপ্রিল ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।