এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশে রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশুমেলা থেকে শুরু করে আগারগাঁও রোডে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (২১ জুন) জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, আগামীকাল রবিবার (২২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকা থেকে শুরু করে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয়, বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) কার্যালয় ও আশপাশের এলাকাগুলো জনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে সব ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নভেম্বর ১৯, ২০২৫
ডিসেম্বর ১, ২০২৪
ডিসেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।