রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ফরিদপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫২ পিএম
শেয়ার করুন:
রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ফরিদপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখা। 

শুক্রবার বিকেল ৫টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। বক্তারা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে যারা সহিংসতা ও উসকানি ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বেনজির আহমেদ তাবরিজ, রেজওয়ান বিশ্বাস তরুণ, শাহরিয়ার হোসেন শিথিল, মাহফুজুর রহমান সবুজ, আদনান হোসেন অনু, সাব্বির আহমেদ সাদ্দাম, জাহাঙ্গীর হোসেন ও মোজাম্মেল হোসেন মিঠুসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।