নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৩ জুন, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন:
নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে এক সভা থেকে নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে। 

উন্নয়ন সংস্থা নন্দিতা সুরক্ষার RWVL-B (Renewed Women’s Voice and Leadership Bangladesh) প্রকল্পের আওতায় “Meeting on Coordination and Referral Pathways with Duty Bearers and Service Providers” শীর্ষক একটি সমন্বয় সভায় এই আহবান জানানো হয়। 

আজ সোমবার দুপুরে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে নন্তিা সুরক্ষা’র নিজস্ব কার্যালয়ে সভায় নারী ও কিশোরীদের জন্য বিদ্যমান সেবাসমূহ, রেফারেল ব্যবস্থা এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। RWVL-B প্রকল্পটি নারী ও কিশোরীদের অধিকার, নিরাপত্তা এবং সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে কাজ করছে বলে জানান বক্তারা।

সভায় প্রধান অতিথি ও অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মাসউদা হোসাইন; যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ. এস. এম. মঈনুল আহসান; সমাজসেবা অধিদপ্তর ফরিদপুরের সোশ্যাল সার্ভিসেস অফিসার এস. এম. সুজাউদ্দিন রাশেদ; ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু এবং ইউনিয়ন পরিষদের সাত জন সদস্য।

এছাড়াও উপস্থিত ছিলেন সমকাল ফরিদপুরের স্টাফ রিপোর্টার হাসানউজ্জামান, নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি, নারী সার্কেল, কিশোরী সার্কেল ও সাপোর্ট গ্রুপের সদস্যবৃন্দ এবং RWVL-B প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সভায় বক্তারা নারী ও কিশোরীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সেবার বিষয়ে আলোচনা করেন এবং সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করেন। তারা বলেন, প্রয়োজনীয় সেবা দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বিত উদ্যোগ ও শক্তিশালী রেফারেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় অংশগ্রহণকারীরা নারী ও কিশোরীদের জন্য সহজলভ্য, সময়োপযোগী ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সেবাপ্রদানকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় জানানো হয়, Global Affairs Canada-এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নন্দিতা সুরক্ষা ২০২৬-২০২৯ মেয়াদে RWVL-B (Renewed Women’s Voice and Leadership – Bangladesh) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির লক্ষ্য ডিক্রিরচর ইউনিয়নের নারীদের কণ্ঠস্বর জোরদার করা, নেতৃত্ব বিকাশ করা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা।

প্রকল্পটি ডিক্রিরচর ইউনিয়নের ১৮টি গ্রামের ৬৮০ জন নারী, কিশোরী ও পুরুষের অংশগ্রহণে বাস্তবায়িত হচ্ছে। ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, সীমিত সেবা প্রাপ্তি এবং আইনি অধিকার সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবের কারণে নারী ও কিশোরীরা বিভিন্ন ধরনের ঝুঁকি ও বৈষম্যের মুখোমুখি হন। ফলে তাদের চলাফেরা, সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক অধিকার ভোগের সুযোগ সীমিত হয়ে পড়ে; একই সঙ্গে প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাওয়ার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়।

প্রকল্পের মাধ্যমে নারী ও কিশোরীদের মধ্যে নারীর প্রতি সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং অধিকার প্রতিষ্ঠার সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১৮টি গ্রামে নারী ও কিশোরীদের নিয়ে বিভিন্ন দল গঠন করা হচ্ছে, যাতে তারা সম্মিলিতভাবে নিজেদের সমস্যা চিহ্নিত করতে, অভিজ্ঞতা বিনিময় করতে এবং সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে।

নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, নন্দিতা সুরক্ষা বিশ্বাস করে নারীদের নেতৃত্ব, অংশগ্রহণ এবং সংগঠিত সক্ষমতা বৃদ্ধি পেলে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।