এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ জুন) সকাল থেকেই ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মহানগর যুবদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থান নিতে এবং স্লোগান দিতে দেখা যায়। এ সময় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি দিপু চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতারা বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। একই সঙ্গে তারা ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থন জানান এবং দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি দিপু চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন উপজেলায় পুলিশ, সিভিল প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।