শ্রীনগরে গাছে সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু

এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
৪ মার্চ, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন:
শ্রীনগরে গাছে সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রানা (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আম্বলীপাড়া এলাকায় চায়না প্রজেক্ট সংলগ্ন নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে শ্রীনগর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গির কাপড় পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গান্ধিপুর এলাকার আজিজুলের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন। জানা গেছে, গতকাল তিনি মিরপুর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।