এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু আছিয়া এবং মিরপুরে রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং জড়িত খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা মোড় (বাসস্ট্যান্ড) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটলেও বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে শিশু আছিয়া ও রামিসা হত্যাসহ সারা দেশে ঘটে যাওয়া সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে সম্পন্ন করে দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মজিবর রহমান, সিরাজদিখান উপজেলা আমির কবির হোসেন, উপজেলা সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মহাসিন মুন্সীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
অক্টোবর ১০, ২০২৫
অক্টোবর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।