এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর নলিয়াগ্রাম খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারিভাবে ধান, গম ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম। বৃহস্পতিবার (২১ মে) সকালে নলিয়াগ্রাম খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
উদ্বোধনী অনুষ্ঠানে চলতি মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ মৌসুমে ৩৬ মেট্রিক টন ধান, ১ মেট্রিক টন গম এবং ৯২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি ধান ও গমের মূল্য ৩৬ টাকা এবং প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। কৃষি বিভাগ কর্তৃক তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকেই সরাসরি ধান ও গম সংগ্রহ করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার, খাদ্য গুদাম রক্ষক মো. শিপন মিয়াসহ খাদ্য বিভাগের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও এই সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডিসেম্বর ২৫, ২০২৫
নভেম্বর ১২, ২০২৫
জুন ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।