এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির দুর্গম সাজেক ইউনিয়নের ছয়নাল ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার নাজুক অবস্থা, অনিয়ম-দুর্নীতি এবং শিক্ষকদের অনিয়মিত পাঠদান নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় তরুণী রিজাংসির ওপর শারীরিক নির্যাতন এবং তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
ঘটনার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক সুবোধ চাকমা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা কোনো অপরাধ নয়, বরং এটি একটি নাগরিক দায়িত্ব। অথচ সত্য প্রকাশের দায়ে একজন তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তার পরিবারের সদস্যদের হুমকি প্রদান করা অত্যন্ত ন্যাক্কারজনক, অমানবিক এবং গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী কাজ।
নেতৃবৃন্দ আরও বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলের শিক্ষাব্যবস্থার দুরবস্থা নিয়ে যারা প্রশ্ন তুলবেন, তাদের কণ্ঠরোধ করে সমস্যা চাপা দেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি, দায়িত্বহীনতা ও অনিয়মের বিরুদ্ধে কথা বলার অধিকার দেশের সকল নাগরিকের রয়েছে।
বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখা চার দফা দাবি উত্থাপন করেছে:
১. রিজাংসির ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
২. ভুক্তভোগী তরুণী ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. ছয়নাল ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি ও শিক্ষক অনুপস্থিতির বিষয়ে নিরপেক্ষ তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. ছয়নাল ছড়াসহ সকল দুর্গম এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এ ধরনের ভয়ভীতি ও দমন-পীড়নের সংস্কৃতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ফেব্রু ১১, ২০২৫
ডিসেম্বর ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।