এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আল্লামা সাঈদীর মেজো পুত্র শামীম সাঈদী বলেছেন, "যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে,তারা পৃথিবীর কোন বিপদকে ভয় পায় না, সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না, ইসলামের বিজয় হয় আল্লাহ সাহায্যে।"
তিনি আরো বলেন, "সারাদেশে বিশ্ববিদ্যালয় নির্বাচনে নিরংকুশ বিজয়ের কারণ হলো এই ছাত্ররা ছিল আল্লাহর প্রতি বিশ্বাসী, মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত ও শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তারা পাশে ছিল যার কারনে শিক্ষার্থীরাও সুযোগ পেয়ে শিবির প্যানেলকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। শিক্ষার্থীরা সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভয় রাখবে। মনে রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাসও ভয় থাকলে বদরের মত বিদায় আসবে ইনশাল্লাহ।"
শুক্রবার (১৭অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা কার্যালয়ে কাউখালী উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ইসলামী ছাত্রশিবির কাউখালী উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামী ছাত্রশিবির কাউখালী উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম খান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন আমির টি,এম রেজাউল করিম সহ জামায়াতে ইসলামী বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।