এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রেললাইনের পাশ থেকে শপিং ব্যাগে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে মন্দভাগ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশে একটি শপিং ব্যাগ ঘিরে কয়েকটি কুকুরকে ডাকাডাকি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কৌতুহলবশত ব্যাগটি খুলে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নবজাতকটির বয়স আনুমানিক একদিন হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর নবজাতকটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।