এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“দুর্নীতিকে না বলি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে পিরোজপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), পিরোজপুরের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শেখ সাইদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের মধ্যে সততা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে সচেতন করার মাধ্যমেই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করা সম্ভব।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিতর্ক, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।