এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁকে ফিরিয়ে আনার লক্ষ্যে মামলার প্রয়োজনীয় নথিপত্রসহ একটি প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে যথাযথ নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদনটি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।
দুনীতি ও অর্থপাচারের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাবেক এই পুলিশ কর্মকর্তার অবস্থান ও আইনি পদক্ষেপের বিষয়টি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে। প্রত্যর্পণ আবেদনের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।