এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ সালের ক্যালেন্ডার ও সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আগামী পবিত্র ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ যাপনের এক বিরল সুযোগ তৈরি হয়েছে। যদিও সরকার নির্ধারিত ঈদের ছুটি ৫ দিন, তবে মাঝখানের মাত্র দু-একদিন ম্যানেজ করতে পারলেই এই দীর্ঘ ছুটি ভোগ করা সম্ভব হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারের অনুমোদিত তালিকা অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট ৫ দিন ঈদের ছুটি নির্ধারিত রয়েছে।
এর ঠিক পরেই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সাধারণ ছুটি। তার পরের দুই দিন ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার)—এই দুই দিন যদি কেউ নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের এক বিশাল ছুটির মেলবন্ধন ঘটবে।
ঈদের ঠিক আগেই ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি থাকবে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। এর পরের দিন ১৮ মার্চ (বুধবার) একটি মাত্র কর্মদিবস। ফলে অনেকেই এই দিনটিকেও ছুটির আওতায় নিয়ে আসার পরিকল্পনা করতে পারেন।
সরকারি চাকরিজীবীদের জন্য এই সুযোগ অবারিত থাকলেও বেসরকারি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সাধারণত ৩ থেকে ৪ দিনের ছুটি দেওয়া হয়। তবে অনেক প্রতিষ্ঠান কাজের চাপ বিবেচনায় ওভারটাইম সমন্বয় করে ছুটির মেয়াদ কিছুটা বাড়িয়ে থাকে।
সব মিলিয়ে ২০২৬ সালের মার্চ মাসটি দেশের কর্মজীবী মানুষের জন্য উৎসব আর বিশ্রামের এক দারুণ বার্তা নিয়ে আসছে। এখন কেবল ক্যালেন্ডারের দিনক্ষণ আর চাঁদ দেখার অপেক্ষা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।