এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করছে এবং এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২১ মে) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষ যে বৈষম্যহীন রাষ্ট্র ও ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা আজও অটুট। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, জনগণের রক্তের বিনিময়ে গঠিত এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে একে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয়করণের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে।’
শিক্ষাব্যবস্থায় দলীয়করণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেধার চেয়ে রাজনৈতিক পরিচয়কে বড় করে দেখা হচ্ছে। যোগ্য ও মেধাবীদের অবমূল্যায়ন করে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যা আমাদের শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।’
নিজের দলের কার্যক্রম সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যেকোনো গণআন্দোলন ছোট পরিসর থেকেই শুরু হয়। এনসিপি সেই পথ ধরেই আজ জনগণের সমর্থনে জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়েই আমাদের রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তেই এনসিপি মাঠে নেমেছে। কুমিল্লার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা হবে।’
লালমাই উপজেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ, কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ এবং লালমাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কবির হোসাইন রুমন ও জাহিদুল ইসলাম ফারাবী।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।