এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির কার্যক্রম অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিপক্ষে সংক্ষুব্ধ প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনের মতো এই শুনানি চলছে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টায় এই কার্যক্রম শুরু হয়, যা একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইসি সূত্রে জানা গেছে, আজকের কার্যতালিকায় ১৪১ থেকে ২১০ নম্বর ক্রমিক পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করা হবে।
এর আগে, শুনানির দ্বিতীয় দিন (রোববার) কমিশন ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। এদিন ৭টি আবেদন নামঞ্জুর এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
অন্যদিকে, শুনানির প্রথম দিনে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছিল। এর মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং একজনের মনোনয়নপত্র বাতিল করে ইসি। ওইদিন ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হওয়ার পাশাপাশি তিনজনের আবেদন বিবেচনাধীন রাখা হয়।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।