এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিশোরী কনে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজনের দায়ে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে গোপনে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে দ্রুত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
অভিযানকালে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়। এ সময় কিশোরী কনে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য দর্শনার 'মুক্তি ক্লিনিকে' নেওয়া হয়। সেখানে চিকিৎসা পাওয়ার পর বর্তমানে সে শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।
এদিকে, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় কিশোরীর বাবা রফিকুল ইসলাম (কচি)-কে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান ও কঠোর আইনগত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।