এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম সম্পর্কে নারী শিক্ষার্থীদের সচেতন করতে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে পুলিশ সুপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা এবং সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি।
বাল্যবিবাহ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সামান্য অসচেতনতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সাইবার নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মাধ্যমে সংঘটিত প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি কোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। সভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইনসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রাবেয়া খাতুন। তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভা শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে সচেতন, মানবিক, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।