এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’। সিনেমাটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, আগামী ১ থেকে ৪ অক্টোবর ভারতের গুজরাট প্রদেশে এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের আয়োজক কর্তৃপক্ষ সিনেমাটির টিমকে সরাসরি উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা সশরীরে এই আয়োজনে যোগ দেবেন।
উৎসবে চলচ্চিত্রটির অফিশিয়াল সিলেকশনের বিষয়টি আয়োজক কর্তৃপক্ষ ইমেইল বার্তার মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান ‘সিনেমা কিং লিমিটেড’-কে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পরিচালক মেঘ।
আলিম উল্লাহ খোকনের গল্প ও প্রযোজনায় ‘ময়না’ সিনেমার চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় চিত্রনায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে নবাগত রাজ রিপার।
এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমেলা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, আমান রেজা, কায়েস আরজু, আরিফিন জিলানী, মিতুল, জারা ও সূচনা। এছাড়াও অতিথি চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার, চিত্রনায়িকা জলি, আপন এবং ময়নার শৈশবকালের চরিত্রে অভিনয় করা এক শিশুশিল্পী।
জুন ২৪, ২০২৬
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।