এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ইউএসএ’র অর্থায়ন ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘ওয়াশ ইন এফসি (পিবিআই)’ প্রকল্পের আওতায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুর্গম
স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও দুর্দশাগ্রস্ত পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে ১৫৫ পরিবার উপকারভোগীর মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। মঙ্গলবার (১৬ জুন) হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা ওয়াশ অফিসার মংটিংসাই মারমা সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, মেডিকেল অফিসার ডা. আয়েশা। এসময় অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের রোয়াংছড়ি এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং স্বাগত বক্তব্য প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, অর্জন ও উপকারভোগীদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে তাজমিন আলম তুলি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত এ ধরনের কর্মসূচি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন অংশ হিসেবে বিভিন্ন এলাকার ১৫৫ জন দুর্দশাগ্রস্ত উপকারভোগীর মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী বিতরণের পাশাপাশি প্রত্যেক পরিবারকে ৭ হাজার ৪৭৩ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উপকারভোগী উপস্থিত ছিলেন।
মার্চ ২৪, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫
জানু ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।