এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম কলকাতায় আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তির তোপের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সাথে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ফেসবুক পোস্টের বিবরণ অনুযায়ী, রাত আনুমানিক ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে স্ত্রীসহ হেঁটে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কয়েকজন সমর্থক তাকে লক্ষ্য করে 'লাল বদর' বলে গালিগালাজ শুরু করেন এবং ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে যান। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির কাছাকাছি পৌঁছালে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে আসেন এবং মোশাররফ করিম ও তার স্ত্রীকে নিরাপদে সরিয়ে নেন।
তবে এই অপ্রীতিকর ঘটনার বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা মোশাররফ করিম বা তার স্ত্রী রোবেনা রেজা জুঁইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডিসেম্বর ৩০, ২০২৫
জুন ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।