এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, "আমি এমপি হই বা না হই, আমি আপনাদের দোয়া ও ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চাই। আমার শেষ ইচ্ছা—আমি আপনাদের সেবা করতে করতে মরে যেতে চাই।"
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "আপনারা একাত্তর সালেও জিততে পারেননি। এদেশের মানুষকে সে সময় আপনারা অবর্ণনীয় কষ্ট দিয়েছেন, হত্যাযজ্ঞ চালিয়েছেন এবং মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন। বহু বছর পর এখন দাড়ি-টুপি লাগিয়ে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ভোলাতে এসেছেন। কিন্তু এদেশের মানুষ আপনাদের অতীতের সেই জুলুম-নির্যাতনের কথা ভুলে যায়নি।"
তিনি আরও বলেন, "বর্তমানে দেশে দুটি ধারা স্পষ্ট হয়েছে—একটি স্বাধীনতার সপক্ষে, অন্যটি বিপক্ষে। বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী একটি দল। তাই দেশ ও জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।"
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুর রহমান দোলন।
জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, ঢাকা মহানগর শ্রমিক দলের সহ-সভাপতি আজিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি লোকমান হোসেন খান, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র শুকুর শেখ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি জাকির হোসাইন কাসেমি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি সুবাস সাহা প্রমুখ। এছাড়া প্রার্থীর ছেলে ব্যারিস্টার দিদারুল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী এই জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক মিছিল নিয়ে যোগদান করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।