এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাইপাস বাগানবাড়ীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপি ঘোষিত এমপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সদস্য বাহারুল ইসলাম বাহার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ ও রাজু আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রজিন, শ্রীনগর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম বেপারী, পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ তালুকদার, রাঢ়ীখাল ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম কাড়াল, তন্তর ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মেম্বার, সাধারণ সম্পাদক আরিফুল হক মনু কাজী, পাটাভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন সরদার ও সদস্য সচিব শহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানান।
সেপ্টেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।