এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিরাজদিখানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন এর উদ্যোগে গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৯ জন শিক্ষার্থী, বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৯টি সংগঠন এবং ঝিকুট ফাউন্ডেশনের ৫ জন শ্রেষ্ঠ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার সম্পাদক আশরাফ ইকবাল।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, মালখানগর ঐকতান সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাহাদাত হোসেন, ও সমাজসেবক মোহাম্মদ ইউনুস প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার।
সঞ্চালনা করেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।