মিঠাপুকুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
৭ আগস্ট, ২০২৪ ৬:৫৩ পিএম
শেয়ার করুন:
মিঠাপুকুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এতিহ্যবাহী পেশাদার সাংবাদিক সংগঠন “মিঠাপুকুর প্রেসক্লাব” এর নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক  প্রদীপ কুমার গোস্বামী ও সদস্য সচিব মেহেদী হাসান রিপুলকে নির্বাচিত করা হয় ।
বুধবার (৭ আগষ্ট) দুপুর ১ টায় মিঠাপুকুর প্রেস ক্লাবের নিজস্ব কার্যলয়ে সকল সদস্যদের উপস্থিতি ও সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয় ও নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়; শামীম আখতার, হাবিবুর রহমান সোনা, মনিরুজ্জামান বিজয়, শামীম রানা ও রুবেল হোসাইন সংগ্রাম । 
সদস্য হিসেবে রাখা হয়; মোতাহার হোসেন, আব্দুল হালিম, শাহীন মন্ডল, হাফিজুর রহমান, বিপ্লব রহমান, রুবেল ইসলাম, আশিকুর রহমান ও সুলতান মারজান ।
উল্লেখ্য মিঠাপুকুরে উপজেলা প্রেস ক্লাব ও মিঠাপুকুর রির্পোটার্স ইউনিটি ভেঙ্গে দিয়ে ঐক্যবদ্ধ সৃষ্টির লক্ষ্যে সকলে মিলে মিঠাপুকুর প্রেস ক্লাবের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।