এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান রুখতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও স্থানীয়দের সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করছে বাহিনীটি।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানিয়েছেন, “সীমান্তে যেন কোনো ধরনের চোরাচালান বা অনুপ্রবেশ না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারি পরিচালিত হচ্ছে। একই সঙ্গে স্থানীয়দেরও সচেতন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের ঝুঁকি কোরবানির সময় বেড়ে যায়। তাই এ সময় আমরা বিশেষ সতর্কতা গ্রহণ করি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিই।”
সীমান্তে পুশইন ঠেকাতে আগে থেকেই সতর্ক বিজিবি। রাজশাহী সীমান্তে এখন পর্যন্ত পুশইনের কোনো ঘটনা না ঘটলেও, দেশের অন্যান্য সীমান্ত অঞ্চলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল। তিনি বলেন, “যেসব এলাকায় সীমান্ত লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে, সেখানে আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানিয়েছি। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
চামড়া পাচার রোধে কড়া নজরদারি বজায় রাখার পাশাপাশি, ভারত থেকে বৈধভাবে গরু আমদানির বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। যেন দেশের খামারিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অধিনায়ক হাসিবুল হক আরও বলেন, “জনগণ যেন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য শুধু সীমান্তেই নয়, অভ্যন্তরীণ এলাকাতেও বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।”
জানু ১৯, ২০২৫
ফেব্রু ২১, ২০২৫
নভেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।