এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা রেডক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার চৌঠাইমহল আদর্শগ্রামে শতাধিক পরিবারের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
জেলা রেডক্রিসেন্টের প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সামগ্রী তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ঘর মেরামতের জন্য তাবু (ত্রিপল) এবং নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ডিগনিটি কিটস।
সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, আসাদুজ্জামান টিপু হাজরা, তাওহীদুল ইসলাম এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন। এছাড়াও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান ও তারেক আব্দুল্লাহ বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "বন্যায় অনেক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির হাত থেকে তাদের ঘরগুলো রক্ষা করতে আমরা প্রতিটি পরিবারকে একটি করে মানসম্মত ত্রিপল দিয়েছি। পাশাপাশি মা-বোনদের স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনা করে প্রয়োজনীয় কিটস সামগ্রী প্রদান করা হয়েছে। পিরোজপুর রেডক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে জেলা রেডক্রিসেন্ট ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মার্চ ১৭, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।