এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগারের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা সদরে সংস্থার নিজস্ব ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রবীন সদস্য সাবেক আম্পায়ার অমল কুমার নন্দী।
একই সভাকক্ষে সংগঠনের সহ-সভাপতি শামীম আহম্মেদ বাবু’র সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর পাঁচ বছর আগে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের সাবেক সহ সভাপতি শামীম আহম্মেদ বাবুকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু কে সদস্য সচিব করে এই আহবায়ক কমিটি সর্বসন্মতি ক্রমে অনুমোদন দেওয়া হয়।
এই কমিটি আগামী ৩০ দিনের (এক মাস) মধ্যে সাধারণ সভা ডেকে গঠনতন্ত্র মেনে দুই বছর মেয়াদি পূনাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
ক্লাবের আহবায়ক শামীম আহম্মেদ বাবু তার বক্তব্যে বলেন, কমপক্ষে পাঁচ বছর আগে কমিটির মেয়াদ উত্তিন্ন হয়ে গেছে। নিদ্রিষ্ট একটি সময়ের কার্যনিবাহী পরিষদের কয়েকজন সদস্য বসে মেয়াদোত্তির্ণ কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রায় ২০ বছর আগে সদস্য নেয়া হয়। তার পরে আর সদস্য নবায়ন হয়নি। ফলে ক্লাবটি বুড়োদের সংগঠনে পরিণত হয়েছে। স্বল্পমেয়াদি আহবায়ক কমিটি দীর্ঘ দিনের জঞ্জাল সরিয়ে একটি অবাদ সুষ্ট ও গণতান্ত্রিক পক্রিয়ায় একটি পূনাঙ্গ কমিটি উপহার দেবে।
উল্লেখ্য, খোকসা যুব সংঘ ও পাঠাগার ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত। ক্রীড়া ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটি সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্টেশন ভুক্ত।
ডিসেম্বর ১, ২০২৫
এপ্রিল ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।