এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, কৃষক, শ্রমিক, দরিদ্র এবং সরকারের হাতে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান মোদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে।
শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির ১০ জনপথে নিজ বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানান। গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে আন্দোলন করার জন্য তরুণদের প্রশংসা করেন তিনি।
রাহুল গান্ধী বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ভারতের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে লেখেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় সাহসিকতার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ায় তিনি তাদের নিয়ে গর্বিত।
একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকারি দমন-পীড়ন ও সহিংসতার কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা। তিনি ভয় না পেয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রাহুল গান্ধীর দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও আন্দোলনের মূল দাবি এখনো পূরণ হয়নি। তিনি সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। প্রথমত, শিক্ষার্থীদের প্রতি সরকারের আচরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
দেশের কৃষক, শ্রমিক, দরিদ্র ও নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে রাহুল গান্ধী বলেন, প্রকৃত সাহস হলো সংবিধানের পথ অনুসরণ করে নিজের মর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যাওয়া। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সময় এসে গেছে।"
সূত্র: হিন্দুস্তান টাইমস।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।