এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সিগঞ্জের শ্রীনগরে বসতবাড়ীর গেইটে রাখা অটোরিকশা সরিয়ে নিতে বলায় অটোরিকশা চালক ও তার পরিবারের হামলায় ৩ নারীসহ এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর খালপাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় সেলিম খান বাদী হয়ে অটোরিকশা চালক হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ থানায একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জুম্মা নামাজ শেষে বাড়ীর গেইটে অটোরিকশা দেখে বসতবাড়ীতে যাতায়াতসহ বাড়ীর ছোট বাচ্চারা অটোরিক্সায় ব্যথা পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এতে বাড়ীর মালিক মজিবর খান অটোরিকশা চালক হোসেনকে অটোরিকশাটি গেইট থেকে সরিয়ে নিতে বলায় অটোরিকশা হোসেনসহ তার মা, বাবা শাহজাহান খান,বোন হালিমা, সখিনা, মঞ্জু বেগম ও ভগ্নিপতিসহ ৮-১০ জন হাতে দা, চাকু, লাঠি, লোহার রড নিয়ে বাড়ীর মালিক মজিবর খানসহ তার দুই স্ত্রী নাসিমা বেগম ও আছিয়া বেগম এবং পুত্রবধু শান্তা আক্তারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে বেধম পিটিয়ে গুরুত্বর আহত করে। চালক হোসেনের হাতে থাকা চাকু দিয়ে বৃদ্ধ মজিবর খানের গালে ঘাই মেরে ও হালিমার হাতের বটি দা দিয়ে শান্তার ডান কানে কোপ মেরে গুরুত্বর জখম করে এবং শান্তার গলায় থাকার স্বর্ণের চেইন নিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত অটোরিকশা চালক হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।