এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার
বিকেল ৪টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়।শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি এবং হাতে ছিল দেশটির জাতীয় পতাকা।
শতাধিক মোটরসাইকেল ও একাধিক প্রাইভেট কার নিয়ে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থকেরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন।
সমর্থকদের ভাষ্য, গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে—এমন প্রত্যাশা থেকেই তাদের এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়ন হবে।
ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে তারা আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার একটি ম্যাচ দেখতে চান বলেও জানান। তাদের মতে, ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াই হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফাইনাল।সংবাদ লেখা পর্যন্ত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়কে চলমান ছিল।
ফেব্রু ২৭, ২০২৪
ফেব্রু ৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।